• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৯:৪৯ রাত

জাতীয় স্বর্ণ পদক লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর এমডি শহীদুল ইসলামকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এ কাঁকড়া রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হতে মর্যাদাপূর্ণ 'জাতীয় স্বর্ণ পদক' লাভ করায় এ্যাকুয়াম্যাক্স-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করেছে সুন্দরবন প্রেসক্লাব।

শুক্রবার (২১শে আগস্ট) বিকেল ৫টায় সুন্দরবন প্রেসক্লাবের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন। স.ম. ওসমান গনী সোহাগ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউল ইসলাম পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন এ্যাকুয়াম্যাক্স-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হওয়া সহজ কাজ নয়। জুয়েল এই এলাকা নয় এদেশের গর্ব। তাকে দেখে শিক্ষা নিতে হবে। এধরনের গুনি ব্যাক্তি কে অনুসরণ করলে ভবিষ্যৎ প্রজন্ম উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ শহীদুল ইসলাম জুয়েল বলেন, এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু এ্যাকুয়াম্যাক্স পরিবারের জন্যই নয়, বরং পুরো দেশের মৎস্য খাত ও স্থানীয় অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের। এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলমসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]