• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ১০:৫২ রাত

শচীনের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন রুট

ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে ৬৬ রানের ইনিংস খেলে টেন্ডুলকারের ৬৮টি টেস্ট অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেছেন ইংলিশ এই ব্যাটার।

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে ১১২ বল খেলে ১০টি চারের সাহায্যে ৬৬ রান করেন রুট। ব্যক্তিগত ৫০ রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই টেন্ডুলকারের ২৩ বছর ধরে অক্ষুণ্ন থাকা রেকর্ডে ভাগ বসান তিনি।

টেন্ডুলকার ২০০ টেস্টের ক্যারিয়ারে ৬৮টি অর্ধশতক করেছিলেন। সেখানে রুট নিজের ১৬৭তম টেস্টেই একই সংখ্যক অর্ধশতকে পৌঁছে গেছেন। ফলে আর মাত্র একটি অর্ধশতক করলেই টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে সবচেয়ে বেশি অর্ধশতকের একক মালিক হয়ে যাবেন রুট।

এই তালিকায় ৬৬টি অর্ধশতক নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারায়ণ চন্দরপল। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়ের অর্ধশতক ৬৩টি করে।

তবে টেস্টে ৫০ বা তার বেশি রানের ইনিংসের হিসাব করলে রুট এখনো টেন্ডুলকারের পেছনে। সেঞ্চুরি ও অর্ধশতক মিলিয়ে রুটের পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ১০৯। এই তালিকায় ১১৯টি ইনিংস নিয়ে শীর্ষে আছেন টেন্ডুলকার।

অধিনায়ক হিসেবেও নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন রুট। টেস্ট অধিনায়ক হিসেবে তার পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ৪২টি। এই তালিকায় তার অবস্থান পঞ্চম। ৬১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

টেন্ডুলকারের আরেক রেকর্ডও রুটের সামনে

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন রুটের অন্যতম লক্ষ্য। ৪১টি সেঞ্চুরি ও ৬৮টি অর্ধশতকের মাধ্যমে তার টেস্ট রান দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮০। টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের বিশ্বরেকর্ড থেকে রুট পিছিয়ে আছেন ১ হাজার ৭৪১ রানে।

এদিকে রুটের রেকর্ডের দিনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইংল্যান্ড। পাকিস্তানের প্রথম ইনিংসে ১৭১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩৬৬ রান করেছে স্বাগতিকরা। এতে ১৯৫ রানের লিড পেয়েছে ইংল্যান্ড।

রুটের ৬৬ রানের পাশাপাশি ইংল্যান্ডের হয়ে জর্ডান কক্স ৭৩, হ্যারি ব্রুক ৯১ এবং ড্যান লরেন্স ৫১ রান করেছেন। পাকিস্তানের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন আলী উসমান।

ফলে রুটের সামনে এখন হাতছানি দিচ্ছে নতুন ইতিহাসের। আর একটি অর্ধশতক করলেই টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক অর্ধশতকের রেকর্ড এককভাবে নিজের করে নেবেন ইংল্যান্ডের এই তারকা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]