• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ১০:১৭ দুপুর

‘নতুন ধর্মপ্রতিমন্ত্রীর নিয়োগ সরকারকে ভীষণ বিপদে ফেলবে’

ছবি: সংগৃহীত

নতুন ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সারকে নিয়োগ দেওয়ার সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। এই নিয়োগের কারণে সরকারকে ‘ভীষণ বিপদে’ পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ধর্মপ্রতিমন্ত্রীর নিয়োগ প্রসঙ্গে এ মন্তব্য করেন গোলাম মাওলা রনি।

পোস্টে তিনি লেখেন, ‘নতুন ধর্মপ্রতিমন্ত্রীর নিয়োগ সরকারকে ভীষণ বিপদে ফেলবে।’

এরপর প্রশ্ন তুলে রনি বলেন, ‘৯০% হানাফি মাজহাব পন্থীকে এই খারাপ সময়ে ক্ষেপানোর কি দরকার ছিলো?’

রনির বক্তব্যে নতুন ধর্মপ্রতিমন্ত্রীর নিয়োগ নিয়ে তার আপত্তির বিষয়টি উঠে এসেছে। একই সঙ্গে দেশের বিপুলসংখ্যক হানাফি মতাবলম্বী মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়টি সামনে এনে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে শামীম কায়সারকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান। পরে তাকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

তবে শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণে ঠিক কোন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সে বিষয়ে নিজের পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেননি গোলাম মাওলা রনি। নতুন প্রতিমন্ত্রীর নামও তিনি পোস্টে সরাসরি উল্লেখ করেননি।

মন্ত্রিসভায় প্রথম দফার এই রদবদলের পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই ধর্মপ্রতিমন্ত্রীর নিয়োগ নিয়ে রনির মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]