• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০৬ দুপুর
শফিকুল আলমের পোস্ট

‘পদত্যাগের সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেছিলেন ইশরাক’

ছবি: সংগৃহীত

অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এর আগে রোববার রাতে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে গুজব বলে দাবি করেছিলেন ইশরাকের প্রেস কর্মকর্তা।

এদিকে, ইশরাকের পদত্যাগের বিষয়টি নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পাঠান এবং তাঁকে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত না থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তাঁর কাছে পদত্যাগপত্রও চাওয়া হয়।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, এরপর ইশরাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কক্ষে যান। ওই কর্মকর্তার সহায়তায় তিনি পদত্যাগপত্রের খসড়া তৈরি করেন। ডেইলি ওয়াদা গত রাতে এসব তথ্য নিশ্চিত করেছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করেছিলেন ইশরাক?
শফিকুল আলম তাঁর পোস্টে আরও দাবি করেন, পদত্যাগপত্রের খসড়া তৈরির পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইশরাক সিদ্ধান্তটি বদলানোর জন্য জোর চেষ্টা চালাচ্ছেন বলে মনে হচ্ছিল।

তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনভর ব্যস্ত ছিলেন এবং রাত প্রায় ১১টার দিকে দিনের কাজ শেষ করেন। এর মধ্যেও কেউ কেউ আশা করেছিলেন, প্রধানমন্ত্রী হয়তো তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। তবে শফিকুল আলমের মন্তব্য, তারেক রহমান কম কথা বলেন এবং আবেগ প্রকাশেও সংযমী।

ইশরাকের প্রেস কর্মকর্তার দেওয়া আগের রাতের বিবৃতিকে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপনের শেষ মুহূর্তের চেষ্টা বলেও মন্তব্য করেন শফিকুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার সিদ্ধান্ত নিলে সেখান থেকে ফিরে আসার সুযোগ থাকে না।

আগের রাতে পদত্যাগের খবরকে ‘গুজব’ দাবি
এর আগে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবরকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত সংবাদ সত্য নয়।

তবে সোমবার সকালে ইশরাক নিজেই পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

অস্ত্র হাতে অভিযান ঘিরে বিতর্ক
সম্প্রতি নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর গেন্ডারিয়া এলাকায় একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযানে তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এই বিতর্কের মধ্যেই তাঁর পদত্যাগের ঘোষণা এবং প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে শফিকুল আলমের বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

তবে পদত্যাগের নির্দেশ, পদত্যাগপত্র তৈরির ঘটনা এবং সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]