জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটলের নির্যাতিত জনগণ পতিত আওয়ামী লীগ নেতার অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিথ্যা মামলা, অত্যাচার ও নিপীড়নের অভিযোগে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম. গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে সাধারণ মানুষ এই মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, যুব বিষয়ক সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালেহীন সাগর, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি তোতা মিয়া সহ এলাকাবাসী।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে আওয়ামী সরকার পতনের পরেও ফ্যাসিবাদের দোসররা এখনও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম রেখেছে। সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
যদি দ্রুত সময়ের মধ্যে সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধ না হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা না হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আওয়ামী লীগ নেতার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর