• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৫১ বিকাল

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ আগস্টের আয়োজন ঘিরে প্রশ্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ আগস্ট উপলক্ষে ভর্তি রোগীদের মধ্যে ঠান্ডা পানির বোতল ও টিফিন কেক বিতরণের ঘটনা নিয়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের আয়োজন কার উদ্যোগে এবং কীভাবে অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

জানা যায়, গত ১৫ আগস্ট মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে ঠান্ডা পানির বোতল ও টিফিন কেক বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদারের নির্দেশনায় এ কার্যক্রম হয়েছে বলে জানা গেলেও আয়োজনটির প্রকৃত উদ্যোক্তা বা অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কান্তি তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে বিস্কুট ও পানীয় বিতরণ করা হয়েছে বলে তিনি জানেন। তবে এ আয়োজন কারা করেছে, তা তাঁর জানা নেই। এলাকার কে বা কারা এ আয়োজন করেছে, সে বিষয়েও তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।

তিনি আরও জানান, হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী আকরাম হোসেনকে কর্মরত অবস্থান থেকে বের করে দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে ১৫ আগস্টের আয়োজনের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

অন্যদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডা. অলক কান্তি তালুকদার সংশ্লিষ্ট একটি সংগঠনের আজীবন সদস্য। তবে ১৫ আগস্টের ওই আয়োজনের সঙ্গে তাঁর ব্যক্তিগত বা সাংগঠনিক সম্পৃক্ততার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে নেত্রকোণার সিভিল সার্জন ডা. গোলাম মাওলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন এবং এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ভেতরে ১৫ আগস্ট উপলক্ষে রোগীদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের আয়োজনের উদ্যোক্তা, অনুমোদন এবং অর্থের উৎস নিয়ে স্পষ্টতা না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও আয়োজনের সঙ্গে জড়িতদের বিষয়ে স্পষ্ট তথ্য বেরিয়ে আসবে। তবে ১৫ আগস্টের আয়োজনটি সরকারি অর্থে, ব্যক্তিগত অর্থে নাকি কোনো সংগঠনের উদ্যোগে করা হয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]