বগুড়ার নন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউএনও শারমিন আরার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভীন, ইদ্রিস আলী, দেবাশীষ কুমার কুন্ডু, মহেশচন্দ্র দেবনাথ, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শামসুল আলম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ক্ষমা দেবী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা জহুরুল ইসলাম।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ও নজরুল সংগীত ভিত্তিক একক নৃত্য থাকবে। এতে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
আগামী ২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় পর্যায়ে এ কার্যক্রম শুরু হবে। সভায় প্রতিযোগিতা সফলভাবে আয়োজন ও শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর