• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৯:৩০ সকাল
ভারত

হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণে ৩ নবজাতকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে অমরাবতী জেলা মহিলা হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় থাকা নবজাতক পরিচর্যা ইউনিটে (SNCU) একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। সে সময় ওই ইউনিটে চিকিৎসাধীন ছিল ৩৯ নবজাতক।

আগুন ছড়িয়ে পড়ার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা চিকিৎসা সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

দুর্ঘটনায় তিন নবজাতক গুরুতর দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা যায়। এ ছাড়া গুরুতর আহত ছয় নবজাতককে চিকিৎসার জন্য কাছের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। অমরাবতীর উপ-পুলিশ কমিশনার (ডিসিপি)সহ কর্মকর্তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

প্রশাসনিক গাফিলতি বা কোনো ধরনের ত্রুটি ছিল কি না, তা নির্ধারণে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএএনএস। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অমরাবতীর জেলা অভিভাবক ও রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। নিহত নবজাতকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]