নাটোরের সিংড়া উপজেলার নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে এই চারা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন ফাউন্ডেশনের সদস্য সচিব আলতাফ হোসেন, শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র আলোক, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট বাকি বিল্লাহ রশিদী, বাংলা টিভির নাটোর প্রতিনিধি মেহেদী বাবু এবং শিক্ষক আজাদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর