• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৬:৩৮ বিকাল

পাংশায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দুই মাসে চার খুন, ডাকাতি, ৬ দিনে তিন খুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণ পশ্চিম অঞ্চল আবারো উত্তপ্ত হয়ে উঠেছে, একসময় সন্ত্রাসের জনপদ বলা হলেও বেশ কিছু দিন ভাল থাকলেও সম্প্রতি উপজেলার কসবামাজাইল ও পাট্টা ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে দিনকে দিন।

মাত্র দুই মাসের ব্যবধানে চারটি খুন হয়েছে পাংশায়, বাজারে ডাকাতির মতো ঘটনা ও ঘটেছে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রকার অপরাধ নির্মূলে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ।

২২ জুন ২৬ রাজবাড়ির পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাস কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করা হয়। এ ঘটনায় জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সে মামলায় পাংশা থানা পুলিশ একজন আসামি কেউ গ্রেফতার করতে পারেনি, অভিযুক্ত সকল আসামী পরবর্তীতে মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে ফিরেছেন।

১৪ আগস্ট ২০২৬ কসবামাজাইল ইউনিয়নের নাদুড়িয়া গ্রামের গৃহবধূ জাবেদ বিশ্বাসের স্ত্রী তারা খাতুনের লাশ পাওয়া যায় সুবর্ণ কোলা ইটভাটার সড়কের সামনে। বলা হয়েছিল সড়ক দুর্ঘটনায় তারা খাতুনের মৃত্যু হয়েছে।

তারা খাতুনের বৃদ্ধ পিতা সে সময় আর্তনাদ করে বলেছিল আমার মেয়েকে হত্যা করা হয়েছে স্থানীয়রা তখন বিষয়টিকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিতে মরিয়া ছিল।

এ ঘটনায় তাৎক্ষণিক তারা খাতুনের ছেলে রাজুকে আটক করে পুলিশে দেওয়া হয়। পুলিশ তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন।

ঘটনার দশ দিন পর নিহত তারা খাতুনের লাশের ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ থাকে সড়ক দুর্ঘটনা নয় বরং তাকে হত্যা করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর তারা খাতুনের পিতা এবং তাদের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করেন।

অপরদিকে তারা খাতুনের স্বামীর পরিবার বিষয়টি ধামাচাপা দিয়ে মীমাংসার পথে হাঁটেন, এ নিয়ে খোকসা ও পাংশায় দফায় দফায় চলে দেন দরবার।

হত্যার মত ঘটনা মীমাংসা করার জন্য খোকসা ও পাংশার প্রভাবশালীরা উঠে পড়ে লাগে, পরবর্তীতে অসহায় তারার বৃদ্ধ বাবা তার নাতি ছেলে রাজুর বিরুদ্ধে মামলা দিয়ে প্রস্থান করেন বলে তিনি জানান।

১৯ আগস্ট ২০২৬ ভোর রাতে পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের শুকুর আলী বিশ্বাস ওরফে সুরায়ের ছেলে জজ আলী বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়।

জজ আলী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল পার্শ্ববর্তী কসবামাজাইল ইউনিয়নের বড় বাংলাট গ্রামে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছিল সে, এ সময় উত্তেজিত জনতার গন পিটুনিতে জজ আলী মারা যায়। জজ আলীর বিরুদ্ধে মাদক সেবন ও মাদক বিক্রি ও চুরির অভিযোগ ছিল।

জজ আলীর পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জজ আলী বিশ্বাসের মা আছিয়া খাতুন বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/ ১৫ জনের নামে মামলা দায়ের করেছে। এ মামলায় হাকিম মন্ডল ও করিম মন্ডল কে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানার পুলিশ।

১৯ আগস্ট ২০২৬ পড়ন্ত বিকেলে উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামে আনছার মাস্টার ওরফে ঠাকুরের বাগানে পৌর শহরের পুর্ব নারায়নপুর গ্রামের হোসেন আলীর মেয়ে দুই সন্তানের জননী রাবেয়া খাতুনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পরের দিন ২০ আগস্ট নিহত রাবেয়া খাতুনের বোন রহিমা খাতুন বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

এ মামলার এজহার নামীয় ১ নং আসামী রুপিয়াট গ্রামের কাওছার মন্ডলের ছেলে জামাল মন্ডলকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

দুই মাসের ব্যবধানে চারটি খুন হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, এই চারটি খুনের তিনটি খুনই হয়েছে ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট এর মধ্যে।

এছাড়াও ১৭ আগস্ট রাতে কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ১ টি ওষুধের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে জজ আলী বিশ্বাস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো: শরিফুল ইসলাম বলেন আমরা আসামীদের গ্রেপ্তার করতে রাত দিন অভিযান পরিচালনা করছি, জেলার বাইরেও একাধিক অভিযান করেছি অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হব।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]