• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৭:১৭ বিকাল

শেরপুরের নালিতাবাড়ীতে এক দিনে পৃথক ঘটনায় ৫ মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা মরদেহ দুটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে জলাশয়ে মাছ ধরতে নামলেও ভালোভাবে সাঁতার জানত না।

এদিকে, সোমবার দুপুর তিনটার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

অন্যদিকে, নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

এছাড়া রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]