• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০২:৫৪ দুপুর

প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনায় আজ প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় রূপান্তর জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।

পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এএসএম কাসেম। সভাপতিত্ব করেন রূপান্তরের পরিচালক ফারুক আহমেদ। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুভাসীষ ভট্টাচার্য।

মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন হেলভেটাস বাংলাদেশের প্রধান প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার মান্নান। আলোচনা করেন সমাজসেবক এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, ধরিত্রী রক্ষায় আমরা - ধরার সদস্য সচিব মুশফিক আরিফ, ঝর্না আক্তার প্রমূখ। সভায় ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]