বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্শন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে তিনি এ স্কুল ব্যাগ বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর