ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য নির্ধারিত বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চেয়ারম্যানকে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং দেশে বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বিনিয়োগকারীদের সেবা প্রদান এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় সাধনে কাজ করে। সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে সংস্থাটির কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর