• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১২:৪২ দুপুর

মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘন্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ১৫ ঘন্টা পর আউয়াল মাঝি (৫৫) মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকাল ৮টার দিকে কর্মকারপট্রি খালে তার মরদেহ পাওয়া যায়। ফায়ার সাভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে। আউয়াল মাঝি পেশায় শ্রমিক ছিলেন। মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ পৌর বাজারের কর্মকারপট্টি বুলু কর্মকারের দোকানের পিছন থেকে সে নিখোঁজ হয়েছিলো।

পারিবারিক ও স্হানীয় সুত্রে জানা যায়,আউয়াল মাঝি ঘটনার দিন বিকেলে ওই দোকানের পিছনে দোকানের কয়লা ধোয়ার জন্য খালে নেমেছিলো।এরপরে আর তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে তার ব্যবহৃত কাপড়-চোপড় পাওয়া যায়। খবর পেয়ে রাত ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পরে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিটও আউয়াল মাঝির সন্ধান পেতে কাজ শুরু করে।

মরদেহ পাওয়ার পরে আউয়াল মাঝির স্বজনেরা তার মৃত্যু রহস্যজনক বলে দাবি করায় পুলিশ মরদেহ হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]