দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, তাদের যারা ফিরিয়ে আনতে চায়, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কেউ যেন ভবিষ্যতে আবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।
তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
আসাদুজ্জামান বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিজম আর ফিরে আসতে না পারে। একই সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারাও যেন ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে না ওঠেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
দেশের কল্যাণে কাজ করতে বিরোধিতার জন্য বিরোধিতা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান আইনমন্ত্রী।
সাজু/নিএ
সর্বশেষ খবর