• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ০৭:৪৯ বিকাল

হরমুজে ৭ মাইল প্রশস্ত নৌপথ চালুর চুক্তি ওমান-ইরানের

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির মধ্য দিয়ে ওমানের সঙ্গে ইরানের ৭ মাইল প্রশস্ত একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই পথ চালুর অর্থ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া নয়। খবর আনাদোলুর

মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ঘারিবাবাদি বলেন, ‘নির্ধারিত নৌপথটির প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে এবং বের হওয়ার পথের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে।’

তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে ওমানের সঙ্গে যে নৌপথের বিষয়ে আমরা একমত হয়েছি, তার প্রস্থ ৭ মাইল।’ তিনি এও জানান, এটি একটি অস্থায়ী ব্যবস্থা। স্থায়ী নৌপথ ও ভবিষ্যতে প্রণালিতে জাহাজ চলাচল কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে ইরান ও ওমান আরও আলোচনা করবে। এসব আলোচনা ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত চলতে পারে।

ইতোমধ্যে জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে—এমন দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এর ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’ ওমানের সঙ্গে সম্মত হওয়া যৌথ পথটি সক্রিয় করার অর্থ হবে দক্ষিণের জলপথটিও বন্ধ করে দেয়া। তিনি জানান, ঐতিহাসিক এই পথের একটি বিকল্প নিয়ে কারিগরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে দুই দেশ।

ওয়াশিংটনকে ইরান বিশ্বাস করে না এবং কূটনীতিতে ফেরার আগে যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে তাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে বলেও জানান ইরানের এই উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সব ফ্রন্টে যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার এবং ইয়েমেনের অবস্থানের সমাধানের বিনিময়েই কেবল হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে।’

‘মাইনগুলোর অবস্থান ইরান ছাড়া কেউ জানে না’
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র মাইন অপসারণ করেছে বা মাইন অপসারণকারী জাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—এমন প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছেন ঘারিবাবাদি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দাবি করে যে সব মাইন পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে, তাহলে কোনো মার্কিন জাহাজ প্রণালি দিয়ে যাচ্ছে না কেন? যদি তারা মাইন সরিয়ে থাকে, তাহলে তারা কেন পার হচ্ছে না? এই মাইনগুলোর অবস্থান ইরান ছাড়া কেউ জানে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাইন অপসারণকারী জাহাজ এই এলাকায় প্রবেশ করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইন অপসারণ নিয়ে যে মন্তব্য করেছেন, তা কেবল বাজারকে শান্ত রাখার উদ্দেশ্যে করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সফলভাবে অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানকে জানিয়ে দেয়া হয়েছে যে, নতুন করে কোনো জাহাজ বা নৌকা মাইন স্থাপন করলে তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।’

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]