চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মো. মোবারক প্রকাশ গলাকাটা মোবারক নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোবারক চট্টগ্রামের অন্যত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। অভিযানে আরও অন্তত তিন জনকে গ্রেপ্তার ও বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। তবে অভিযান চলমান থানায় পুলিশ বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন৷
আজ বুধবার ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গণমাধ্যকে মোবারককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান এখনো চলমান৷ তাই এখনই বিস্তারিত বলা যাচ্ছে না৷
তবে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।পরে অভিযানের একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়। পরে আরও অভিযান চালিয়ে রায়হান প্রকাশ ডাকাত রায়হান, ফরিদসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযানে দেশী-বিদেশী পিস্তল, রিভলবার সহ গুলি উদ্ধার করা হয়৷ তবে এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জেলা এসপি বিস্তারিত জানাবেন বলে জানা গেছে৷
এদিকে স্থানীয়দের দাবী, গলাকাটা মোবারক ডেভিট ইমনের সহযোগী হলেও ফটিকছড়িতে সে আরেক শীর্ষ সন্ত্রাসী কাসেম চৌধুরীর আস্থাভাজন হিসেবে পরিচিত৷ পুলিশের একাধিক সূত্র বলছে, ফটিকছড়িতে গলাকাটা মোবারকের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিষয়ে খোঁজ রাখছে আইন শৃংখলা বাহিনী৷ পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে৷
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর