• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ১২:১৪ দুপুর

আজ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে ইসি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় আমরা সবাই বঙ্গভবনে যাব নতুন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। নতুন রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের এটিই প্রথম সাক্ষাৎ।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বে এ সাক্ষাতে তিনজন নির্বাচন কমিশনার থাকছেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি এই সাক্ষাতে থাকছেন না।

২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]