সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনলাইনে সংবাদ প্রকাশ করিয়েছে। তারা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, হাজী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, বন্যার্তদের সহায়তা, দরিদ্র শিক্ষার্থী ও রোগীদের সহযোগিতাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
প্রকাশিত সংবাদ দ্রুত অপসারণ না করলে সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, তাজ উদ্দিন সেখ, আবু হোসাইন বাবু, ইমরুল হক ইমেজ, হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী, হেলাল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর