জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক অধ্যাপকের কক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ও ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের জাবি শাখার সাধারণ সম্পাদক অনন্যা ফারিয়া সাপটি উদ্ধার করেন৷
অনন্যা ফারিয়া জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম স্যার ফোন করে জানান ড. সাজেদুর রহমান স্যার তার কক্ষের লকারে একটি সাপ দেখেছেন। খবর পেয়ে আমি দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, এটি একটি নির্বিষ দাঁড়াশ সাপ ছিল, যার দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট। এতে ভয়ের কিছু নেই। শিগগিরই সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনটি দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রজাতির প্রাণীদের নিয়ে কাজ করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা যারা সাপ দেখে আতঙ্কিত না হয় এবং সাপকে আঘাত না করে এটি বোঝানোর পাশাপাশি বিভিন্ন রকমের প্রচারণা করে যাচ্ছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর