• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:৩১ রাত

প্রবাসীদের জন্য হঠাৎ কড়া সতর্কবার্তা সৌদির

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীদের জন্য নতুন করে কড়া সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। বৈধ ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘন করে নিজ উদ্যোগে বা অনুমোদনহীনভাবে কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কর্মীদের আবাসন, শ্রম ও সীমান্তসংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, ওয়ার্ক পারমিটে নির্ধারিত নিয়োগকর্তার বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করা দেশটির শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন।

নতুন নির্দেশনা অনুযায়ী, অপরাধের মাত্রা ও পুনরাবৃত্তির ভিত্তিতে শাস্তির পরিমাণ বাড়বে। প্রথমবার নিয়ম ভঙ্গ করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। দ্বিতীয়বার একই অপরাধে ২৫ হাজার রিয়াল জরিমানার পাশাপাশি এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আর তৃতীয়বার বা তার বেশি অপরাধ করলে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মসংস্থান বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বৈধ নিয়োগকর্তার অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করা বা স্বাধীনভাবে আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

শুধু কর্মীদেরই নয়, অবৈধভাবে কাজের সুযোগ করে দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। অনুমোদনহীন কর্মী নিয়োগ, পরিবহন, আশ্রয় প্রদান বা তাদের গোপন রাখতে সহায়তা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে বলেও সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবাসী কর্মীদের বৈধ কাগজপত্র ও কর্মচুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]