চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের মরা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে নিহত শিশুদের নাম-পরিচয় এবং কীভাবে তারা পানিতে ডুবে গেল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর