• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৪:৫৭ দুপুর

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, এখনো নিখোঁজ রয়েছেন ৯৭৭ জনেও বেশি মানুষ। 

বুধবার (২৬ আগস্ট) হিমালয়সংলগ্ন সীমান্ত এলাকায় প্রবল বন্যার পর দেশটিতে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে নেপাল পুলিশের পক্ষ থেকে বন্যায় ৪৮৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। উদ্ধার অভিযান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বেড়েছে।

এদিকে ভয়াবহ বন্যার পর নেপালে অন্তত ১২১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ৮৫ জন ভারতীয়, ১৬ জন চীনা এবং ৯ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। আরও তিনজনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছবি: সংগৃহীত

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রসুয়া জেলা এখনো কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী বিক্রম তিমিলসিনা জানিয়েছেন, দুর্গম ওই এলাকায় স্থলপথে পৌঁছানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও এখনো পুরোপুরি জানা যায়নি।

তিনি বলেন, রসুয়া এলাকায় পৌঁছানোর একমাত্র কার্যকর উপায় হিসেবে হেলিকপ্টার ব্যবহার করে মানুষকে উদ্ধার করা হচ্ছে। দুর্গমতার কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে আরও সময় লাগবে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি হিমবাহ ধসে ভয়াবহ পানির ঢল সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে সেই পানির স্রোত ঘরবাড়ি, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ভাসিয়ে নিয়ে যায়। নেপাল-তিব্বত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ স্থলপথও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, বর্তমানে উদ্ধার ও জরুরি তৎপরতা একটি ‘সংকটপূর্ণ পর্যায়ে’ রয়েছে। নতুন করে পানি উপচে পড়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নেপাল ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকি মোকাবিলায় কাজ করছে।

এদিকে নিখোঁজ বিদেশি নাগরিকদের স্বজনরাও তাদের খোঁজ পেতে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছেন। যুক্তরাজ্যের এক নিখোঁজ নাগরিকের ভাই স্থানীয় কর্মকর্তাদের কাছে তার বোনকে খুঁজে বের করার আকুতি জানিয়েছেন।

ভয়াবহ এই দুর্যোগে দুর্গম সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। তবে নিখোঁজদের মধ্যে কেউ কেউ এখনো জীবিত অবস্থায় উদ্ধার হতে পারেন—এমন আশাবাদও রয়েছে উদ্ধারকর্মীদের।

সূত্র: বিবিসি

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]