শিক্ষার আলো ছড়িয়ে মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়ায় রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন (আরএসইউএফ) এর উদ্যোগে শিক্ষা বৃত্তি, কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২১২ জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষা উপকরণ ও সংবর্ধনা সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) পাতুরিয়া গ্রামে রহমাতুনেচ্ছা ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মরশেদ, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল রাকিব রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের গরিব মেধাবী ২১২ জন কৃতি শিক্ষার্থীদের আর্থিক বৃত্তি শিক্ষা উপকরণ ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরএসইউএফ’র এই উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মো: জাহিদুল ইসলাম বলেন, আমরা চাই পাতুরিয়ার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, ভবিষ্যতে বৃত্তির পরিধি আরও বাড়ানো হবে আপনারা এই প্রিতিষ্ঠানের জন্য দোয় করবেন।
২০০০ সালে মাত্র ৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু করা ফাউন্ডেশনটি ২৬ বছরের ১ কোটি টাকা শুধু শিক্ষা বৃত্তিই দিয়েছেন, রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষা বৃত্তির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকেন।
সময়ের সাথে সাথে ফাউন্ডেশন টি আজ বট বৃক্ষে পরিনিত হয়েছে, বিশুদ্ধ পানি সরবরাহ, গৃহহীনদের আবাসন নির্মান, স্যানিটেশন, বৃক্ষ রোপন কর্মসুচীর মত নানা উন্নয়ন মুলক কর্মকান্ড করে চলছেন রহমাতুনেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন।
শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক সহিদুল ইসলাম, ব্যবস্থাপক আবু সোলায়মান, ফাউন্ডেশনের সদস্য মো: আমজাদ হোসেন মাষ্টার, ডা: গোলাম নবী, আব্দুল মান্নান মাষ্টারসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর