• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:১২ বিকাল

দেশে প্রথমবার পোলিং এজেন্টদের সংবর্ধনা দিলেন এমপি সালাউদ্দিন বাবু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ও আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালন করায় ১ হাজার ৪০৫ জন পোলিং এজেন্টকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার গ্রামীণ কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. জামাল হোসেন মজুমদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মো. তমিজ উদ্দিন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন মোল্লা, থানা কৃষক দলের সদস্যসচিব আবুল হোসাইন মুন্সী, যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম মন্ডল, থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ইসমাইল হাবিব এবং ইয়ারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রিপন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা এবং ভোটের ফলাফল সঠিকভাবে পর্যবেক্ষণে পোলিং এজেন্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা হয়নি। দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় পোলিং এজেন্টদের সম্মানিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাভার ও আশুলিয়ার দায়িত্বপ্রাপ্ত মোট ১ হাজার ৪০৫ জন পোলিং এজেন্টকে অনুষ্ঠানে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকদের দাবি, বাংলাদেশে এই প্রথম কোনো জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হলো। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]