• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৬ মিনিট পূর্বে
মোঃ রুবাইয়াত হক
পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ১০:২৭ রাত

‎কবি নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে পটুয়াখালীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং পটুয়াখালী জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিক সাহা, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জাসাসের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ রাহাত, সদস্য সচিব কাইয়ুম উদ্দিন জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নজরুলের রচিত গান পরিবেশন এবং নৃত্য পরিবেশনা করেন স্থানীয় শিল্পীরা। নজরুলের কালজয়ী গান ও সৃষ্টিশীলতার পরিবেশনায় মুখর হয়ে ওঠে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।

‎কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সাহিত্য ও সংগীতচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মানবিক ও মুক্তচিন্তার চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তারা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]