‘অন্যায্য’ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষায় কূটনীতি ও প্রতিরক্ষা—দুই পথেই সমান গুরুত্ব দেবে তারা।
শনিবার (২৯ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকার যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ার বিষয়টি স্বীকার করলেও মার্কিন নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার না করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর তাদের দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে। একই সঙ্গে মার্কিন নেতারা জ্বালানির দাম প্রভাবিত করতে প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে আইআরজিসি।
অন্যদিকে হোয়াইট হাউস আলজাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি কার্যকর রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালিটি উন্মুক্ত এবং মাইনমুক্ত রয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে ইরানের নেতারা যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির কথা স্বীকার করে কূটনীতি ও প্রতিরক্ষা—দুই ক্ষেত্রেই প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে অধিকৃত পশ্চিম তীরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সমর্থনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামে একটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রেখেছে।
সব মিলিয়ে মার্কিন নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং পশ্চিম তীরে ইসরায়েলি তৎপরতাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর