একটি রিয়্যালিটি শোয়ে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা রাম কাপুর। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয় ব্যাপক ক্ষোভ ও সমালোচনা। বেশ কিছুদিন নীরব থাকার পর অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
ঘটনার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না দাবি করে রাম কাপুর জানান, বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শ্রেয়া কালরার সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে এবং এ ঘটনায় অভিনেত্রী নিজেও কোনো আপত্তি প্রকাশ করেননি।
রাম কাপুরের ভাষ্য, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বেশ খোলামেলা ও মিশুক স্বভাবের মানুষ। তাই কোনো ঘটনার প্রেক্ষাপট বাদ দিয়ে তা নিয়ে বিতর্ক তৈরি হলে তিনি সেটিকে খুব একটা গুরুত্ব দেন না।
নিজের দীর্ঘ অভিনয়জীবনের প্রসঙ্গ তুলে অভিনেতা বলেন, প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে কোনো নারী সহকর্মী তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। নিজের এই ভাবমূর্তি নিয়ে তিনি গর্বিত বলেও জানান।
রাম কাপুরের বক্তব্য, কে কী বললেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কী ধরনের সমালোচনা হলো, তা নিয়ে তিনি বিশেষভাবে বিচলিত নন। বরং নিজের স্বভাব ও মানসিকতা অনুযায়ীই তিনি চলতে চান।
এদিকে, চুমু-বিতর্কের আগে নিজের শারীরিক পরিবর্তনের কারণে আলোচনায় ছিলেন রাম কাপুর। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে বিপুল ওজন কমিয়ে সম্পূর্ণ নতুন লুকে হাজির হয়ে ভক্ত ও সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
তবে সেই ফিটনেস পরিবর্তন নিয়ে প্রশংসার রেশ কাটতে না কাটতেই রিয়্যালিটি শোয়ের ওই ঘটনা নতুন করে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিনোদন এর সর্বশেষ খবর