• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৮:১৭ রাত

কুমিল্লায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার লালমাই পাহাড়ে নিয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ, আরও ৪ জনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। আটককৃত ওই যুবকের নাম মো. সাকিব (২০)৷ তিনি চান্দিনা উপজেলার উজিরপুর ইউনিয়নের শহীদ মিয়ার ছেলে।

শনিবার (২৯ আগস্ট) রাতে লালমাই পাহাড়ের কোটবাড়ির সাদ্ধের মুড়া এলাকায় এই ঘটনা ঘটে।

রবিবার ভোরে বিষয়টি নজরে আসলে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশ খবর দেয়। রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ওই কিশোরী চান্দিনা উপজেলার পাইকটা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সিয়াম নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জেরে শনিবার তারা কুমিল্লার ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে ওই যুবক কিশোরকে লালমাই পাহাড়ের চূড়ার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল প্রেমিকের আরো চার বন্ধু। পরে তারা (প্রেমিক ও প্রেমিকা) উপস্থিত হলে একজন যুবক তাদের পাহারা দেয় এবং প্রেমিকসহ অন্য চারজন রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ভোরে ওই কিশোরীকে নিয়ে চারজন ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় ওই কিশোরী ঘটনাটি স্থানীয়দের কাছে জানায়। পরে চারজন ঘটনা থেকে পালিয়ে গেলেও একজনকে আটক করে স্থানীয়রা।

জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ঘটনাটি আমরা শুনেছি। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সেই সাথে ওই কিশোরীকে হাসপাতালে পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। বাকি চারজনকে ধরতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ওই কিশোরীর মেডিকেল পরীক্ষার পর আরো বিস্তারিতভাবে জানা যাবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]