আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ভোট দেবেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এসব তথ্য জানান।
তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের আমরা ভোটার তালিকা যুক্ত করেছি। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এ পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
তিনি বলেন, এতে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫। নারী ভোটর ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। হিজার ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। সবশেষে হালনাগাদ থেকে এ পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
আগামী সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি৷ এক্ষেত্রে ইউনিয়ন ও পৌরসভা ভোট আগে করার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর