• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৬:৩২ বিকাল

পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হলো জবির বায়োকেমিস্ট্রি বিভাগের ইন্ডোর গেমস

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পুরষ্কার বিতরণের মাধ্যমে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইন্ডোর গেমসের তৃতীয় আসর।

সোমবার (৩১শে আগস্ট) পুরষ্কার বিতরণ শেষে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ইন্ডোর গেমসের দুইদিনব্যাপী অনুষ্ঠানের পর্দা নামে।

ইন্ডোর গেমসে সাপ-লুডু, ক্যারাম, বাগাডুলি, দাবা, তীর নিক্ষেপ ও বালিশ খেলার আয়জন করা হয়। পাশাপাশি খাবারের জন্য স্টল বসে বিভাগের আঙ্গিনায়। বাগাডুলি খেলায় চ্যাম্পিয়ন হন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাইমা বিনতে কালাম ও বিভাগের শিক্ষক অধ্যাপক লাইসা আহমদ লিসা। তীর নিক্ষেপ খেলায় চ্যাম্পিয়ন হন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার অম্লান ও রানার-আপ হন বিভাগের শিক্ষক আফতাব উজ জামান নূর। সাপু-লুডু খেলায় চ্যাম্পিয়ন হন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিকুন নাহার চৌধুরী এশা ও রানার-আপ হন একই শিক্ষাবর্ষের জিনাত জাহান শেফা।

দাবা খেলায় চ্যাম্পিয়ন হন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মোসারফ হোসেন ও রানার-আপ হন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন ইমন। ক্যারাম একক খেলায় চ্যাম্পিয়ন হন ২০২১-২২ শিক্ষাবর্ষের মানিক মিয়া ও রানার আপ হন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আর কে পার্থ প্রতিম দাস। ক্যারাম দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হন ২০২১-২২ শিক্ষাবর্ষের মানিক মিয়া ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জুয়েল তঞ্চঙ্গ্যা এবং রানার-আপ হন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রতাপ রায় ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আর কে পার্থ প্রতিম দাস। বালিশ খেলায় চ্যাম্পিয়ন হন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামির আহমেদ খান।

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিম শিকদার বলেন, এসোসিয়েশনের উদ্যোগে আমরা প্রতি বছরই এমন আয়োজন করি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সবচাইতে বড় পাওয়া। পড়ালেখার চাপের মাঝে শিক্ষক-শিক্ষার্থীদেরকে কিছুটা স্বস্তি এনে দিতেই আমাদের এমন আয়োজন। যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই আয়োজনটি সফল হল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, তৃতীয় বারের মত ইন্ডোর গেমস আয়োজনে এবার কিছুটা ভিন্নতা ছিলো। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আন্তরিকতা ও সহযোগীতার সম্পর্ক তৈরী হয়। অনুষ্ঠানটি এত সুন্দরভাবে যারা ফুটিয়ে তুলেছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এসব আয়োজন আমরা ভবিষ্যতেও চলমান রাখব।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সুমাইয়া জান্নাত তপতি, সহকারী অধ্যাপক দীপায়ন কৃষ্ণ ঘোষ, প্রভাষক আফতাব উজ জামান নূর এবং বিভাগের শিক্ষার্থীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]