• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ রাত

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেছেন, ‘তোমাদের দেখলে ভয় লাগে। কারণ, তোমরা আমাদের প্রজন্মের চেয়ে মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতায় অনেক বেশি এগিয়ে।’

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত ‘চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্য ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, এ আয়োজনের লক্ষ্য শুধু কয়েকজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া নয়। বরং নতুন প্রজন্মকে পড়াশোনা, জ্ঞানচর্চা ও মেধার বিকাশে আরও উৎসাহিত করাই এর মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পরিশ্রমের দিক থেকে আগের প্রজন্মের তুলনায় অনেক এগিয়ে। তাদের এই সক্ষমতা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে নব্বইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে মো. আসাদুজ্জামান বলেন, ওই আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার সময় অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। জাফর, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চন, চিকিৎসক মিলন, নূর হোসেন ও জিহাদসহ অসংখ্য মানুষ আন্দোলনে জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারবিরোধী আন্দোলন বিজয় অর্জন করে।

আইনমন্ত্রী বলেন, নব্বইয়ের গণঅভ্যুত্থানের বিজয়ের পর তাঁদের মনে হয়েছিল, গোটা পৃথিবী যেন তাঁদের হাতের মুঠোয়। নিজেদের অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু তখন তাঁরা বুঝতে পারেননি, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসনব্যবস্থার একটি গড়ে উঠবে।

গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যার অনেক ঘটনাকে ‘ক্রসফায়ার’ বলে চালিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া ৭০০-এর বেশি মানুষকে তুলে নিয়ে গুম করা হয়েছে। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা আজও প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]