• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৮:৫৩ রাত

১৬ দেশের ১৩২ ব্র্যান্ড নিয়ে বসছে ‘কসমেটিকা ঢাকা’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশের সবচেয়ে বড় প্রসাধনী, ব্যক্তিগত পরিচর্যা ও সুস্থ্যতা খাতের শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।

দেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের এই আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল নং-৪ এ অনুষ্ঠিত হবে। আয়োজনে ১৬টি দেশের ৫৮টি কোম্পানি ও ১৩২টি ব্র্যান্ড অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি থাকবেন কসমেটিকস শিল্প খাতের শীর্ষ কোম্পানির কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।

প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ উপস্থাপনা, প্রশিক্ষণ সেশন, শিল্পভিত্তিক আলোচনা এবং জ্ঞানভিত্তিক কার্যক্রমও অনুষ্ঠিত হবে। তিনদিনে প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্যাভিলিয়ন নিয়ে থাকবে দেশের সবচাইতে শীর্ষ কসমেটিকস ও স্কিনকেয়ার কোম্পানি রিমার্ক এইচবি লিমিটেড। কোম্পানিটির বাংলাদেশে উৎপাদিত পণ্যসহ উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করবে। রিমার্কের অথেনটিক রিটেইল কসমেটিক চেইনশপ হারল্যান স্টোরের সমন্বয়ে বাংলাদেশে উৎপাদিত রফতানি পণ্য প্রদর্শন করা হবে।

রিমার্কের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের একমাত্র অথেনটিক গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বিশ্বের খ্যাতনামা সব প্রদর্শনীর মতো এই কসমেটিকা ঢাকা ২০২৬-এ রিমার্ক তার প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করে বাংলাদেশে উৎপাদন করা গ্লোবাল ব্র্যান্ডের রফতানিমুখী পণ্য প্রদর্শন করবে। পাশাপাশি স্থানীয় উৎপাদক ও বাজারজাতকারী এবং ক্রেতা-বিক্রেতাদের পণ্য সম্পর্কে তথ্য উপস্থপান করবে।

বর্তমানে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হচ্ছে। ভারতের উত্তর প্রদেশ ও বিহারে লিলি, নিওর, সিওডিলসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত শুরু হয়েছে। পর্যায়ক্রমে ভারতের অন্যান্য রাজ্যেও এসব পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, কসমেটিকা ঢাকা ২০২৬ কেবল একটি বাণিজ্যিক প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশের প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যা শিল্পের জন্য এটি একটি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান বিনিময়, প্রযুক্তি পরিচিতি ও শিল্পসংযোগের প্ল্যাটফর্ম।

কসমেটিকা ঢাকা ২০২৬ সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশমূল্য প্রয়োজন হবে না। আগ্রহীরা অনলাইনে নিবন্ধনের পাশাপাশি প্রদর্শনীর ভেন্যুতেও সরাসরি নিবন্ধন করতে পারবেন। শিল্পসংশ্লিষ্টদের পাশাপাশি সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদেরও এ আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]