পঞ্চগড় সারাদেশের মত পঞ্চগড়েও জেলা বিএনপি’র উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা করা হয়। জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্য্যালয় থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পদক ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শের-ই বাংলা পথে জুলাই চত্তর সংলগ্ন মঞ্চের সামনে শেষ হয়। পরে সেই মঞ্চেই আলোচনা সভা করা হয়। এর আগে জেলার পাঁচ উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্য্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা।
পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে উপজেলা থানা এবং পৌর বিএনপি সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়তে উপস্থিত জনতার প্রতি আহ্বান জানায়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর