• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার (ইয়েল্ড) বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। একই সময়ে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমবাজারের তথ্যের দিকে। প্রকাশিত হতে যাওয়া এসব তথ্য দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে নতুন ইঙ্গিত দিতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৯ দশমিক ২৪ ডলারে নেমে আসে। এটি গত ১৯ আগস্টের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বনিম্ন দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম কমেছে ১ দশমিক ৪ শতাংশ। দিন শেষে প্রতি আউন্স ফিউচার্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৮ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের পরিসংখ্যান ফেডের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শ্রমবাজার শক্তিশালী থাকলে সুদের হার কমানোর সম্ভাবনা কমতে পারে, আর দুর্বল শ্রমবাজার ফেডকে নীতি শিথিল করার সুযোগ দিতে পারে।

সাধারণত ট্রেজারি বন্ডের ইয়েল্ড বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণ বিক্রির প্রবণতা বাড়ে এবং ধাতুটির দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।

বাংলাদেশেও কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে এ দর কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

সূত্র: রয়টার্স

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]