• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ বিকাল

কালিয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে জেলে নিখোঁজ

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ ধরতে গিয়ে নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবে হেলাল শেখ (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অপর দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত হেলাল শেখের সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিন জেলে একটি ডিঙ্গি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে যান। নদীতে তখন স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে নৌকাটি নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা খেলে নৌকাটি উল্টে যায়। এতে তিন জেলেই নদীতে পড়ে যান। দুই জেলে সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও হেলাল শেখ প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি স্বজন ও স্থানীয় লোকজন নদীর তীরের বিভিন্ন স্থানে হেলাল শেখের সন্ধানে খোঁজাখুঁজি করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত হেলাল শেখের কোন সন্ধান পাওয়া যায়নি।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, হেলাল শেখকে উদ্ধারে অভিযান চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]