• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
আবু হাসান শেখ
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ দুপুর

নীলফামারীতে ২৬১ এতিম পেল উপজেলা প্রশাসনের শীতবস্ত্র

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নীলফামারীর কিশোরগঞ্জের বিভিন্ন এতিমখানা ঘুরে ঘুরে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

‎মুশা বটতলা এতিমখানা ও মাদ্রাসার ১০০ এতিমদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারী শিব্বির আহমেদ প্রমুখ।

‎এর আগে নিতাই ইউনিয়নের বাইতুস সালাম হাফিজিয়া এতিমখানা ও পাগলার বাজার নুরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ১০১ জন, একই ইউনিয়নের মৌলভিরহাট আকবারিয়া জান্নাত বাগ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ৫৫ শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র কম্বল দেয়া হয়। এছাড়া ৫ পথচারীর শরীরে কম্বল জড়িয়ে দেন ইউএনও আরিফুর রহমান।

‎উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, শীতার্তদের শীত নিবারণে সরকারীভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]