• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ দুপুর

ভোটার এলাকা পরিবর্তনে সময় বেঁধে দিল ইসি, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। দাখিল করা আবেদন ইস্যুর শেষ সময় ৯ সেপ্টেম্বর এবং আবেদন নিষ্পত্তি করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে সকল থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছেন। তা হলো আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর

ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

এতে আরও বলা হয়েছে, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিস্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

সবশেষ ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫। নারী ভোটর ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। হিজার ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]