• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৩ বিকাল

সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি হাজী জসিম উদ্দিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো অন্যায়ে বিশ্বাসী নয়; দলটি সুশৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে। এ দেশে যতবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপির নেতৃত্বেই তা প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি এবং সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নারী নেত্রীরাও অংশগ্রহণ করেন।

এ সময় এমপি হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]