• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৪:২৮ দুপুর

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, একটি দলকে বিদায় করে আরেকটি দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক পরিবর্তন চেয়েছিল। বিশেষ করে যুবসমাজ এই পরিবর্তনের প্রত্যাশা করেছিল। যাদের কাছে জাতি ঋণী, বিশেষ করে যুবসমাজকে বুকের উষ্ণতা ও ভালোবাসা দিয়ে সম্মান করেন বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমাদের দলীয় কোনো দাবি নেই। আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ “হ্যাঁ” ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি—“হ্যাঁ” ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব।’

জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত দিয়েছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় ধারাগুলো তারা রাখতে চায়। আর যেসব ধারা থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো সম্ভব হবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।

দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কার কারণে পরিস্থিতি ভালো নেই, তা সবার কাছে পরিষ্কার। বর্তমান সরকারও সাড়ে ১৫ বছর অন্যদের মতো মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকেই তারা সবকিছু ভুলে গেছে।

তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকেই তারা আওয়ামী লীগের কায়দায় দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো ও রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে জাতিকে কষ্ট দিচ্ছে। ৫ আগস্টের পর থেকে জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসের পাতায় বেদনাদায়ক হয়ে থাকবে।

সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন, জাতীয় ঐক্যের পক্ষে তারাও রয়েছেন। তবে জাতীয় ঐক্যের পরিবেশ সরকারই নষ্ট করেছে।

তিনি বলেন, ‘আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন না—এই দুই জায়গা ছাড়া কখনো এ দেশে জাতীয় ঐক্য হবে না।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]