• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০০ সকাল

ইরানের বিরুদ্ধে মার্কিন লড়াইয়ের কারণ জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইসরায়েল, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোকে সম্ভাব্য হামলা থেকে রক্ষা করতেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) ইস্তাম্বুলভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ট্রাম্পের এ বক্তব্য তুলে ধরা হয়।

ট্রাম্প বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যকে সহায়তা করতে এটি করছি। আমরা ইসরায়েলকে সহায়তা করতে এটি করছি। আমরা নিজেদের সহায়তা করতেও এটি করছি। কারণ তারা ইসরায়েলকে ধ্বংস করার পর, যা তারা খুব আনন্দের সঙ্গেই করত, এরপর মধ্যপ্রাচ্য এবং তারপর ইউরোপ ও আমাদের কয়েকটি শহরের দিকে এগিয়ে আসত।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ‘খুব ভালো করছে’ বলেও দাবি করেন ট্রাম্প।

এর আগে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে ইসরায়েলি জনগণকে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ক্যানকে (KAN) দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ইসরায়েলের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। জানেন কেন? কারণ আমি প্রেসিডেন্ট এবং আমি ইসরায়েলের দেখভাল করব।’

প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাসের লড়াইয়ের বিরতির পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবে তেহরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলের নিরাপত্তা নিয়ে ট্রাম্প এর আগেও ব্যক্তিগতভাবে দায়িত্ব নেওয়ার কথা বলে আসছেন। তিনি ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনকে শুধু দীর্ঘদিনের মিত্রতার অংশ হিসেবে নয়, বরং নিজের ব্যক্তিগত নিশ্চয়তা হিসেবেও তুলে ধরেছেন।

ট্রাম্প একাধিকবার বলেছেন, ‘আমি না থাকলে ইসরায়েল থাকত না।’

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]