• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ রাত

ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষা, নাব্যতা বজায় রাখা এবং দখল হওয়া জলপথ পুনরুদ্ধারের লক্ষ্যে ৩৭ সদস্যের একটি কেন্দ্রীয় সেল গঠন করেছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ সেল গঠনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এ কেন্দ্রীয় সেলের আহ্বায়ক করা হয়েছে। সেলের কার্যক্রম পরিচালনায় তিনটি পৃথক সাব-কমিটিও গঠন করা হয়েছে, যাদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদ-নদী, খাল ও নালার দূষণ নিয়ন্ত্রণ, পুনরুদ্ধার এবং সংরক্ষণে এ সেল কাজ করবে।

কেন্দ্রীয় সেলের উপদেষ্টা হিসেবে থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; নৌপরিবহন এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেলের সমন্বয়কের দায়িত্ব পালন করবে বাংলাদেশ নৌবাহিনী।

সেলের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, নৌবাহিনীর একজন রিয়ার অ্যাডমিরাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কোস্ট গার্ডের মহাপরিচালক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, ঢাকা বিভাগের কমিশনার, নৌপুলিশের প্রতিনিধি, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা থাকবেন।

নদী ও খালের দূষণ নিয়ন্ত্রণ এবং পুনরুদ্ধার কার্যক্রমকে গতিশীল করতে তিনটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে প্রথম সাব-কমিটি শিল্পবর্জ্যসহ সব ধরনের বর্জ্যের উৎস নিয়ন্ত্রণে কাজ করবে। দ্বিতীয় সাব-কমিটি খাল ও ড্রেনে জমে থাকা বর্জ্য অপসারণ, নদী পুনরুদ্ধার এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দায়িত্ব পালন করবে। তৃতীয় সাব-কমিটি নদীর তলদেশে জমে থাকা স্থায়ী বর্জ্য অপসারণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে কাজ করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সেল প্রতি মাসে তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন উপস্থাপন করবে। পাশাপাশি বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদ-নদী সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চলমান প্রকল্পগুলোর সমন্বয় ও তদারকিও করবে এই সেল।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]