নাটোরের সিংড়া বাজারে এক ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধ উপায়ে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা চালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৩১০ টাকা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটসিংড়া চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, সিংড়া বাজারের বিমল কুমার কুন্ডুর ছেলে ব্যবসায়ী বিপ্লব কুমার কুন্ডুর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত করে রাখার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোডাউন থেকে ৭৩ বস্তা চাল উদ্ধার করা হয়।
তিনি আরোও বলেন, উদ্ধার করা চাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর