• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ রাত

মানুষের পাশে থাকার অঙ্গীকারে মানবিক বরগুনার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানবিক বরগুনার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত মোঃআসাদুজ্জামান হারাবোনা কখনও মানবতার দিক, সদা থাকব মানুষের পাশে হয়ে মানবিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা পৌরসভা মিলনায়তনে মানবিক বরগুনার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে এবং মানবিক বরগুনার সাধারণ সম্পাদক ও গ্রীন টিভির বরগুনা প্রতিনিধি আবুল হাসানের সঞ্চালনায় শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বরগুনার অন্যতম উপদেষ্টা ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক আলহাজ্ব ডাঃ মোহাম্মদ ইউনূস আলী, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুস শাকুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা মানবিক বরগুনার সফলতা কামনা করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]