• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৯:৩৭ রাত

কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর 

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে বিউটি পার্টনার রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওর স্টল। খোলা সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে মিল রেখে কুয়াকাটার থিমে সাজানো ব্যতিক্রমী এ স্টলে পর্যটকেরা পাচ্ছেন প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর পণ্য সরাসরি দেখার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ। আয়োজক এবং দর্শনার্থী পর্যটকরা করছন এমন আয়োজনের ভূয়ষী প্রশংসা।

কার্নিভালের অন্যান্য প্রদর্শনীর মধ্যে স্বতন্ত্র নকশা ও সমুদ্রসৈকতের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনা স্টলটিকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। স্টলে প্রদর্শিত রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলি ও নিওর ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দেখা যায়। বিশেষ করে নিওর ব্র্যান্ডের সানস্ক্রিন এবং লিলি ব্র্যান্ডের লোশন, পেট্রোলিয়াম জেলি, লিপস্টিক ও প্রেসড পাউডার নিয়ে আগ্রহ দেখান পর্যটকেরা। পাশাপাশি লিলির বডি ওয়াশ, সাবানসহ নিয়মিত ব্যবহার্য পণ্যগুলোও দর্শনার্থীদের নজর কাড়ে। তারা সেখানে অভিজ্ঞতাকে স্বরণীয় করে রাখতে ছবি তুলেন। লিলি ও নিওরের স্টলে বিভিন্ন পণ্য কাছ থেকে দেখার পাশাপাশি সেগুলো সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন পর্যটকেরা। সমুদ্রসৈকতে ঘুরতে এসে বিউটি ও স্কিনকেয়ার পণ্যের এমন প্রদর্শনী তাঁদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে। বিশেষ করে সানস্ক্রিন, লোশন ও অন্যান্য ব্যক্তিগত পরিচর্যার পণ্য নিয়ে দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

স্টলে আগত দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি বিভিন্ন পণ্যের নমুনা বিতরণ ও উপহার দেওয়ার আয়োজনও রাখা হয়েছে। গিফট ও স্যাম্পলিং কার্যক্রমে অংশ নিয়ে পর্যটকেরা পণ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এতে স্টল ঘিরে তাঁদের আগ্রহ আরও বাড়ছে।

হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবউল্লাহ আল হাবিব বলেন, “এই জায়গায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। সবাই লিলি ও নিওরের পণ্য নিয়ে দারুণ রিভিউ দিচ্ছেন এবং বিভিন্ন পরামর্শ জানাচ্ছেন।”

তিনি জানান, দর্শনার্থীদের কাছ থেকে সরাসরি মতামত পাওয়ার সুযোগ এ ধরনের আয়োজনের অন্যতম ইতিবাচক দিক। পর্যটকেরা পণ্য দেখছেন, সেগুলো সম্পর্কে জানতে চাইছেন এবং নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ জানাচ্ছেন। বিশেষ করে রিমার্কের নতুন ব্র্যান্ড ও পণ্য নিয়েও রেগুলার ব্যবহারকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্যনীয় ছিল।

২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ কার্নিভালে বিচ ফুটবল, বিচ ক্রিকেট, সাংস্কৃতিক পরিবেশনা, সংগীত, ফ্যাশন শো, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব ও বিচ ম্যারাথনসহ নানা আয়োজন রয়েছে। সমুদ্রের সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও বিনোদনের সমন্বয়ে উৎসবকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।

বিউটি পার্টনার হিসেবে লিলি ও নিওরের অংশগ্রহণ কার্নিভালে সৌন্দর্যচর্চা ও লাইফস্টাইলভিত্তিক অভিজ্ঞতার সংযোজন করেছে। কুয়াকাটার প্রাকৃতিক আবহে সাজানো স্টল, জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী এবং গিফট ও স্যাম্পলিং আয়োজনের মধ্য দিয়ে প্রথম দিনেই দর্শনার্থীদের আগ্রহ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]