• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ রাত

রামগড়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রামগড় থানা-পুলিশের একটি টিম।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

​পুলিশ জানায়, রামগড় থানার একটি দল রাতে অবৈধ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদ পায়। খবর আসে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষের জানালা দিয়ে ইয়াবা বেচাকেনা চলছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায় এবং হাতেনাতে দুজনকে আটক করে।

​তল্লাশিকালে মো. ফরিদ উদ্দিনের লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা, নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের জিপার থেকে ২৩ পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম জানান, মাদকসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]