রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ হোসেনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
মো: ফরিদ হোসেন শরিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছেলে।
পাংশা মডেল থানা সুত্রে জানাযায় মো: ফরিদ হোসেনের বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পাংশা থানার মামলা নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জি আর নং-১৯৬/২৫, ধারা- 15(1)/15(3) The Special Powers Act, 1974 ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর