নীলফামারীর কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠ হতে বর্ণাঢ্য র্যালিটি উৎসব মূখর পরিবেশে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালিটি ঘুরে এসে স্টেডিয়াম মাঠে শেষ হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৩০৭ এর সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিলকিস ইসলাম। প্রধান বক্তা ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।
এতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর