• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৫ বিকাল

ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য আসছে নতুন নীতিমালা: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের এ উদ্যোগকে শিক্ষকসমাজও ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা স্বশিক্ষায় শিক্ষিত এবং তারা শিক্ষার্থীদের আচরণ ও নৈতিকতা শেখান। তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব বেশি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম অসচেতনভাবে ব্যবহারের কারণে শিক্ষাব্যবস্থায় যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, এ কারণেই শিক্ষকদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। শিক্ষকদের এমন কোনো মন্তব্য বা বক্তব্য দেওয়া উচিত নয়, যা সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে কিংবা শিক্ষার্থীদের ক্ষতির কারণ হতে পারে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, উন্নত বিশ্বের আদলে বাংলাদেশেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের শিক্ষকসমাজ সরকারের এ পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]